নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের পুরস্কার বিতরণী সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের পুরস্কার বিতরণী সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৫:১৭:৩১ পূর্বাহ্ন

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের পুরস্কার বিতরণী সম্পন্ন

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের পুরস্কার বিতরণী সম্পন্ন।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ৩১ জানুয়ারি বিকেলে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের আয়োজনে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে প্রত্যাশা কিন্ডার গার্টেনের সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী বলেন, খেলাধুলা হচ্ছে শিশুদের মনের খোরাক। শিশুদের সুস্থ দেহ  ও প্রতিষ্ঠিত সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে।

খেলাধুলা করলে শিশুদের মন ও মস্তিষ্ক পরিষ্কার থাকে লেখাপড়ায় মনোযোগী হয়। তাই প্রতি বছর খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ওসমান গণি,নন্দির গাঁও ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল,গোয়াইনঘাট  প্রেসক্লাব সভাপতি এম এ মতিন,প্রত্যাশা কিন্ডার গার্টেনের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, আপ্তাব আলী,অভিভাবক সদস্য মাস্টার শফিকুর রহমান।

উপস্থিত ছিলেন, মুরুব্বী মনোহর আলী,সাবেক মেম্বার আফতাব আলী,তৈয়মুছ আলী, মহিবুর রহমান মুহিব।সাবেক শিক্ষার্থী ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনায়েম,জাকারিয়া আহমদ, শাহরিয়ার মাহবুব। প্রত্যাশা কিন্ডারগার্টেনের শিক্ষক শরিফ আহমদ শিক্ষিকা মুনিরা হাসান মুনতাহা ও সৈয়দা সাজনা বেগম এবং শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

প্রত্যাশা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ এহসানুল হক স্বাগত বক্তব্যে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে শেষ হওয়ায় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অতিথিদের উপস্থিতিতে সফল ও সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন