ভক্তের আবদার পূরণ, তামিমের ‘থ্যাংক ইউ সিলেট’।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিপিএল ১০ম আসরের খেলা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ চলাকালীন সময় দর্শক গ্যালারি থেকে তামিমের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে এক দর্শক হাতে আঁকা ছবি দেখিয়ে তামিম ইকবালকে সমর্থন জানায়। সেই ভালোবাসা ও সমর্থন কলিজাওয়ালা খানের নজরে আসে। তিনি তার দর্শককে ধন্যাবাদ দিতে ভূল করেননি। তিনি তার নিজের ফেরিভাইড ফেসবুক পোস্টে সমর্থন জানানো দর্শকদের উদ্দেশ্যে লিখেন ‘থ্যাংক ইউ সিলেট’।
শুধু তাই নয় সিলেটের গ্যালারিতে নিজের হাতে আঁকা ছবি দিয়ে সমর্থন জানানো সেই দর্শকের সাথে ম্যাচ শেষে দেখা করলেন তামিম ইকবাল। শুধু দেখা নয় ভক্তের আবদারে তারা সাথে ছবি ও অটোগ্রাফও দিলেন। ভক্তের হাতে নিজের আঁকা ছবি দেখেই তামিম খুশী হয়ে বললেন, না ঠিক আছে, আমার মতোই।
তামিম ভক্ত সজীব গণমাধ্যমকে জানান, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ পরিবারের বাহিরে তামিম ভাই। তামিম ভাইয়ের সাথে ছবি তুলা, অটোগ্রাফ নেওয়া এইটার আমার জীবনের সেরা প্রাপ্তি।
স্বপ্নটা তাড়াতাড়ি পূরণ করে দেওয়ার জন্য তামিম ইকবাল ভাইকে ধন্যবাদ জানিয়ে ভক্ত সজীব বলেন, জাতীয় দলে বিগত দিনের বিরোধ ভূলে আবারো জাতীয় দলের খেলায় ফেরার জন্য অনুরোধো জানানও তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিপিএল) তামিম ইকবাল তিন হাজার রান পূর্ণ করেছেন। এবার তিনি বরিশাল ফরচুন বরিশালের হয়ে খেলছেন। ২০১২ থেকে এ পর্যন্ত বিপিএলে ৯০+ ম্যাচ খেলেছেন তিনি। ৯০ ইনিংসে এসে তিন হাজারি ক্লাবে ঢুকেছেন দেশসেরা এই ওপেনার।
জৈন্তাবার্তা/জেএ




