সিলেটের এয়ারপোর্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২।
সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকায় বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা মো. মেহদি আফনান (৩২), হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার বাসিন্দা আশফাকুজ্জামান।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান মেহদি আফনান। গুরুতর আহত আশফাকুজ্জামাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




