সিলেটে সাইবার মামলায় জামিন পেলেন সাংবাদিক দিপু ও মালেক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সিলেটে সাইবার মামলায় জামিন পেলেন সাংবাদিক দিপু ও মালেক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৭:৩৬:১৫ পূর্বাহ্ন

সিলেটে সাইবার মামলায় জামিন পেলেন সাংবাদিক দিপু ও মালেক

সাংবাদিক দিপু ও মালেক।


২০২১ ইং সালে শাহপরান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার চার্জশিটভূক্ত আসামী বাংলাভিশনের স্টাফ রিপোর্টার (সিলেট) সাংবাদিক দিপু সিদ্দিকী ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক বুধবার জামিন লাভ করেন। সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল জামিনের আদেশ দেন।

জামিন শুনানীতে আসামী পক্ষে  উপস্থিত ছিলেন সিলেটআইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), অ্যাডভোকেট  মো. তাজ উদ্দিন, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সিলেট সাইবার ট্রাইব্যুনালের এডিশনাল পিপি এ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য ২০২১ ইং সালে সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের শাহজালাল উপশহরের  তেররতন ৭৯ নং বাাসার রফিক উদ্দিনের পুত্র মারজান উল হক বাদী হয়ে শাপরান থানায় ৪ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। 

মামলা নং- ১০, তারিখ ১৭/১০/২০২১ ইং। মামলার এজাহারে সাংবাদিক দিপু সিদ্দিকী ও সাংবাদিক এম এ মালেকের নাম নেই। পরবর্তীতে মামলাটির তদন্তভার অর্পিত হয় সিআইডি সিলেট মেট্রো ও জেলা শাখায়। সিআইডি মামলার অভিযোগপত্রে নতুন করে ৫ ও ৬ নং আসামী হিসেবে সাংবাদিক দিপু সিদ্দিকী ও এম এ মালেককে অন্তভূক্ত করে ২০২৩ইং সালে আদালতে মোট ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।

সর্বশেষ গত ২২ জানুয়ারী আদালত দিপু সিদ্দিকী ও এম এ মালেকের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করলে তারা দুজন আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন