শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অশোক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অশোক

আব্দুর রহিম কবির, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অশোক

ছবি : নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে একাউন্টস অফিসার অশোক বর্মন অসীম নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ এফ এম সালাউদ্দিন। নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, সহ-সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুর রশিদ।

এছাড়া ছয়টি কার্যনির্বাহী সদস্যপদে মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত হিসাব পরিচালক মো.মুরশেদ আহমদ,  উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো.আশরাফুল হক নির্বাচিত হয়েছেন।  এরআগে এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন