ভোটে হেরে মামলা, ২ বছর পর আদালতের গণনায় বিজয়ী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ভোটে হেরে মামলা, ২ বছর পর আদালতের গণনায় বিজয়ী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৮:৫১:০৭ পূর্বাহ্ন

ভোটে হেরে মামলা, ২ বছর পর আদালতের গণনায় বিজয়ী

ছবি: সংগৃহীত


বরিশালের আগৈলঝাড়ায় দুই বছর আগের নির্বাচনে এক ইউপি সদস্য প্রার্থী ৯১ ভোটে হেরে আদালতে পুনরায় ভোট গণনার আবেদন করেন। দীর্ঘ ২ বছর ৩ মাস পর বিচারকের উপস্থিতিতে ভোট গণনায় দেখা যায়, সেই ইউপি সদস্য প্রার্থী বরং ৩৭ ভোট বেশি পেয়েছেন। পরে আদালত আবেদনকারী ওই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসানের আদালত এ ঘোষণা দেন। নবনির্বাচিত ওই প্রার্থী হলেন উপজেলার বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী (ফুটবল প্রতীক) আসাদুজ্জামান খলিফা। তিনি এই ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

আদালতের গণনা অনুযায়ী, ফুটবল প্রতীকে আসাদুজ্জামান খলিফা পেয়েছেন ১ হাজার ১৭২ ভোট এবং বর্তমানে ইউপি সদস্যর দায়িত্ব পালন করা মামুন পাইক মোরগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৩৫ ভোট।

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার কামরুজ্জামানের গণনা অনুযায়ী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মামুন হোসেন পাইককে বিজয়ী ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, মোরগ মার্কার প্রার্থী মামুন পাইক ১২৮০ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান খলিফা পেয়েছেন ১১৮৯ ভোট এবং আপেল প্রতীকের প্রার্থী লাল মিয়া পাইক ১ ভোট পেয়েছেন। সেই অনুযায়ী মামুন পাইককে বিজয়ী ঘোষণা করা হয়।

পরাজিত প্রার্থী আসাদুজ্জান খলিফা পুনরায় ভোট গণনা চেয়ে ২০২২ সালের ৪ জানুয়ারি আদালতে মামলা করেন। রোববার (৪ ফেব্রুয়ারি) বিচারক আদালতে মামলার বাদী-বিবাদী ও তাদের নিযুক্ত আইনজীবীদের উপস্থিতিতে ভোট পুনঃগণনা করেন।

আসাদুজ্জামান খলিফা বলেন, তার সঙ্গে প্রতিদ্বন্দিতাকারী মামুন পাইক প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করে হারিয়েছিলেন। অবশেষে আদালতে পুনরায় ভোট গণনার পর আমার এলাকার মানুষ তাদের রায় পেয়েছে। আমি এতে আনন্দিত।

এম সি



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী