পলিথিন নিষিদ্ধে মূল জায়গায় হাত দিতে হবে: ব্যারিস্টার সুমন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

পলিথিন নিষিদ্ধে মূল জায়গায় হাত দিতে হবে: ব্যারিস্টার সুমন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৪:৩৯:৩৩ পূর্বাহ্ন

পলিথিন নিষিদ্ধে মূল জায়গায় হাত দিতে হবে: ব্যারিস্টার সুমন

ছবি : সংগৃহিত


হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, পলিথিন নিষিদ্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, মূল জায়গায় হাত দিতে হবে। বেশির ভাগ সরকার মূল জায়গায় হাত না দিয়ে যেখানে হাত দিলে কোনও ঝামেলা হয় না, ওই সব জায়গা দিয়ে পার হতে চায়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে দুদকের করা একটি মামলায় আসামিপক্ষের আইনজীবী হয়ে মানিকগঞ্জের জজ কোর্টে আসেন ব্যারিস্টার সুমন। কোর্ট শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ৯৫ সালে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর ২০ বছরের উপরে হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এখন অনেকেই বিশ্বাস করবে না পলিথিন নিষিদ্ধ। পলিথিন ব্যবহারকারী বা যারা দোকানে বিক্রয় করে, এদের চেয়ে পলিথিন আনে কারা দেশে এবং তৈরি করে... গিয়ে দেখেন এরা সবচেয়ে শক্তিশালী। এদেরকে কোনোভাবেই সরকার ধরে না বা ধরতে চায় না। কারণ, এরা অনেক শক্তিশালী।

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, সরকারকে জিজ্ঞাসা করলে উপরে উপরে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নিব। এখন যারা পলিথিন ব্যবহার করে এদেরকে ম্যাজিস্ট্রেট দিয়ে ৫০০, ৩০০ ও এক হাজার ৮০০ জরিমানা করেন, তাতে পলিথিন কোনও দিন কমবেনা বাংলাদেশ থেকে। পলিথিন নিষিদ্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, মূল জায়গাই হাত দিতে হবে। বেশির ভাগ সরকার মূল জায়গাই হাত না দিয়ে, যে জায়গাই হাত দিলে কোন ঝামেলা হায় না ওই সব জায়গা দিয়ে পার হতে চায়।

ফুটবল খেলার উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ফুটবল আমি ভালোবাসি। ফুটবলের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। মাদক থেকে দূরে রাখতে হবে। বাংলাদেশের ফুটবলের অবস্থা ১২টা থেকে ১৩টা বেজে গেছে। আমি চেষ্টা করব ৮টা থেকে ৯টা পর্যন্ত আনা যায় নাকি, যেন মানুষ বলতে পারে ফুটবলের ১২টা বাজে নাই। সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী