বিশ্ব ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কার ছেলে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

বিশ্ব ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কার ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৪ ১০:৫৪:৩১ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কার ছেলে

ছবি: সংগৃহীত


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এর মধ্যে একজন শ্রীলঙ্কার ছেলে রয়েছেন, যিনি বাংলাদেশের এক মেয়েকে বিয়ে করেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় মাশোয়ারার কামড়ায় ১৪ জোড়া বর-কনের বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ময়দানে মাশোয়ারার কামড়ায় যৌতুকবিহীন বিয়ে পড়ান। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহরে ফাতেমির নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ।

১৪ জন নবদম্পতি হলেন- হোমায়ার ইসলাম ও হুরাইরা জামান, মো. আলাউদ্দিন ও সুমাইয়া ইসলাম, মো. হাবিবুর রহমান ও মুক্তা আক্তার, মো. ওমর ও ইশরাত জাহান, সুজন আহমেদ ও মায়মুনা আক্তার, রাতুল ও মায়মুনা আক্তার, শ্রীলঙ্কার মেহমান রাসেদ ও বাংলাদেশের মেয়ে শারমিন আক্তার, ওমায়ের ইসলাম ও মুনিম আক্তার, মো. শাওন ও ছবিনা আক্তার, মো. মছুরুল হক ও শাদিয়া মাহমুদ, ফজলে রাব্বি ও মোহনা সুলতানা,  মো. ছাব্বির হাসান মোছাম্মদ হালিমা আক্তার, মো. ইজমাইন ফাতেমা আক্তার এবং মো. আজম খান ও সুমাইয়া ইসলাম।

আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছিটিয়ে দেওয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী