বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বশির আহমেদকে ব্যারিস্টার সুমনের সংবর্ধনা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বশির আহমেদকে ব্যারিস্টার সুমনের সংবর্ধনা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ১০:১৩:১০ পূর্বাহ্ন

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বশির আহমেদকে ব্যারিস্টার সুমনের সংবর্ধনা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে পবিত্র কুরআন প্রতিযোগীতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিয়েছে এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশন। রবিবার(১০মার্চ) বিকাল ৩টায় পৌরসভার ডিসিপি হাই স্কুল খেলার মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুর আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর-এর সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন,বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন কুয়াকাটা থেকে আগত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী,ঢাকা থেকে আগত ক্বারী শুয়াইব আহমদ আশ্রাফী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়  ও দেশ বরণ্য ওলামায়ে কেরামসহ আরো অনেকেই।

অনুষ্ঠানের শুরুতেই হাফেজ বশির আহমেদ কোরআন তেলাওয়াত করেন।তেলাওয়াত শেষে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাফেজ বশির আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এসময় এসপি আক্তার হোসেন উপহারের কয়েকটি ব্যাগ হাফেজ বশির আহমেদের হাতে তুলে দেয়ার মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করেন।

পরে ইসলামী সঙ্গীত পরিবেশনা হয়।এতে জাতীয় শিশু-কিশোর শিল্পীগোষ্ঠি কলরবের শিল্পী হাফেজ বদরুজ্জামান,আবু রায়হান,ইয়াসিন হায়দারসহ একদল শিল্পীগোষ্ঠি ইসলামি সংগীত পরিবেশনা করেন।

প্রসঙ্গত, গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। যেখানে ৮০টি দেশকে পিছনে ফেলে প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমদ।বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন ব্যারিস্টার সুমন এমপি'র মা-বাবা "এরশাদ-আম্বিয়া"ফাউন্ডেশনের পক্ষ থেকে। হাফেজ বশির আহমেদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের  লাখাই উপজেলার বেগুনাই গ্রামে।তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুর রশিদ।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল