সিলেট চেম্বারের নির্বাচন: ভোটার তালিকা প্রণয়নে ৬ সদস্যের সহায়ক কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সদস্যপদ যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

সিলেট চেম্বারের নির্বাচন: ভোটার তালিকা প্রণয়নে ৬ সদস্যের সহায়ক কমিটির সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৭:১৫:৪৫ অপরাহ্ন

সিলেট চেম্বারের নির্বাচন: ভোটার তালিকা প্রণয়নে ৬ সদস্যের সহায়ক কমিটির সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী নির্বাচন আয়োজনের লক্ষ্যে সদস্য অন্তর্ভুক্তি, সদস্যপদ হালনাগাদকরণ ও ভোটার তালিকা প্রণয়নে গঠিত ছয় সদস্যবিশিষ্ট সহায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় চেম্বারের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।

সভায় প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, বিগত সময়ে ভোটার তালিকা নিয়ে সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের আপত্তি ও বিতর্ক সৃষ্টি হওয়ায় সদস্যপদগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যেই বাণিজ্য মন্ত্রণালয় তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয়ের স্মারকে উল্লেখিত নির্দেশনার আলোকে সহায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্যপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আয়করসংক্রান্ত নথিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

সভায় সহায়ক কমিটির সদস্যরা বলেন, অতীতে ভোটার তালিকা নিয়ে সৃষ্ট বিভিন্ন বিতর্ক সিলেট চেম্বারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এসব বিতর্কের অবসান ঘটিয়ে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তাঁরা চেম্বার প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা করবেন।

তাঁরা আরও বলেন, নির্বাচন আয়োজনের পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানেও কাজ করতে হবে। যাতে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সচল ও স্বাভাবিক থাকে।

সভায় বক্তব্য দেন সহায়ক কমিটির সদস্য ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার সিপার আহমদ, সাবেক সহসভাপতি হাজী ইফতেখার আহমদ সোহেল, সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি মো. সায়েম আহমদ, সাবেক পরিচালক মো. বশিরুল হক এবং শহীদ আহমদ চৌধুরী।


জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল