জৈন্তাপুরে অতিরিক্ত দামে খেজুর বিক্রি করায় জরিমানা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

প্রসাশনের বাজার মনিটরিং

জৈন্তাপুরে অতিরিক্ত দামে খেজুর বিক্রি করায় জরিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৭:৪৫:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অতিরিক্ত দামে খেজুর বিক্রি করায় জরিমানা

প্রসাশনের বাজার মনিটরিং এর দৃশ্য।


পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে, কৃত্রিম সংকট সৃষ্টি করে পন্যের দাম বৃদ্ধি রোধে ও হোটেল রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাবারের পরিবেশন নিশ্চিত করতে উপজেলা প্রসাশন কর্তৃক বাজার মনিটরিং করা হয়েছে।

বুধবার (১৩ই মার্চ) বিকেল ৪ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা  সদরের ষ্টেশন বাজার এলাকায় বাজার মনিটরিং এ আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম। 

এ সময় তিনি স্টেশন বাজার এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের দুই পাশে হোটেল রেস্তোরাঁর রান্নাঘর ও খাবার পরিবেশনের বিষয়ে মনিটরিং করেন।

পরে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকার রাজমহল সুইটস এ অভিযান চালান। সেখানে শোরুমের পিছনে খোলা ও অস্বাস্থ্যকর অ মিষ্টি জিলাপি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে ইফতারের বিভিন্ন আইটেমে বাসী ইফতার আছে কিনা সেদিকে মনিটরিং করেন। পরে রাজমহল সুইটস এ অব্যবস্হাপনা ও খেঁজুর বিক্রির ক্রয়মূল্য থেকে অতিরিক্ত মুনাফার প্রমান পাওয়ায় রাজমহল সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর স্টেশন বাজারে ব্রান্ডিং মিষ্টি ও বেকারী ফুড প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং এ মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম। এ সময় বনফুলে ইফতার কিনতে আসা কয়েকজন ক্রেতা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে বনফুলে বিক্রির জন্য মূল্য নির্ধারণ করে রাখা খেজুরের ক্রয় রিসিট দেখতে চান তিনি। রিসিট যাচাই করে প্রতি কেজি খেজুর থেকে ৩০০ -৩৫০ টাকা পর্যন্ত মুনাফায় আদায়ের প্রমাণ পায় প্রশাসন। এ সময় উপস্থিত ক্রেতাগণ বনফুল এন্ড কোং এর উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বিভিন্ন ফলমূল,ভোগ্যপন্যের দোকানে মনিটরিং করেন এবং অব্যাবস্হাপনার প্রমাণ থাকায় বিভিন্ন অংকে তাদের থেকে জরিমানা আদায় করেন। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস এবং ক্রেতা ও ভোক্তাদের স্বার্থের কথা চিন্তা করে প্রসাশনের বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বর্তমানে পর্যায়ক্রমে উপজেলার সকল ছোট বড় বাজারে মনিটরিং জোরদার করা হবে। প্রাথমিক ভাবে সকল বিক্রয় প্রতিষ্ঠানকে সর্তক করা হচ্ছে। কোন ধরণের সিন্ডিকেট কিংবা কারসাজি থেকে নিজেদের না জড়ানোর জন্য তাদের বলা হচ্ছে। এই কথার ব্যতিক্রম কিছুর প্রমান পেলে কিংবা ভোক্তা অধিকার পরিপন্থী কোন কিছুর প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪