ফাইল ছবি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি উছমানি মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৬ বছর বয়সী সাইফুল ইসলাম বাহুবলের হরিতলা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বদরুল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে ৩ জন মোটরসাইকেলযোগে হরিতলা যাওয়ার পথে মৌচাক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহত পারভেজ মিয়া ও সাব্বির আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




