বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল ও টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল ও টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০৬:০১:৩০ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল ও টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফাইল ছবি


২০২১ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত চাল ও টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব পুরবী গুলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২১ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত চাল ও টাকা আত্মসাতের অভিযোগ উঠে। তদন্তে অভিযোগ প্রামাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক। 

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল টাকা আত্মসাতের অভিযোগটি প্রমাণিত হওয়ায় শিবপাশা ইউপি চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল