বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করল জগন্নাথপুর ইয়াং স্টার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করল জগন্নাথপুর ইয়াং স্টার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ০৭:৫২:১৬ পূর্বাহ্ন

বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করল জগন্নাথপুর ইয়াং স্টার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন “জগন্নাথপুর ইয়াং স্টার”।

বুধবার (২৭ মার্চ)  উপজেলার বিভিন্ন গ্রামের গিয়ে হত দরিদ্র মধ্যে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদ হকের দিকনির্দেশনায় জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি জয়নুর আহমদের ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেনর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বতর্মান সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, সহ প্রচার সম্পাদক সাইদুজ্জামান, দপ্তর সম্পাদক সোলেমান আহমদ নাঈম, সহ দপ্তর সম্পাদক সেলাল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আলী আকবর, তথ্য বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, সিনিয়র সদস্য আশরাফুল হকইকতার হোসেন, সদস্য আলী আহমেদ, নিজাম উদ্দিন মুন্না, সাব্বির আলী,কাওছার আহমেদ প্রমুখ।

পরে উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল