ছবি : নিজস্ব
কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গোয়ালিয়াপাড়া- চান্দপুরের নিজ বাড়ি থেকে মোঃ ফাহাদ মিয়া নামের এক কিশোর নিখোঁজ হয়। ঈদের দিন ১১ এপ্রিল সে নিখোঁজ হয়েছে বলে পরিবারিক সুত্র থেকে জানা যায়। সে গোয়ালি পাড়া-চান্দপুর গ্রামের মোঃ সবুজ মিয়ার পুত্র।
এদিকে ১২ এপ্রিল সকাল ১১ টায় ছাতক পৌর শহরের আকিজ বাজার সংলগ্ন ব্রিজের নীচে ওই কিশোর মোঃ ফাহাদ মিয়াকে (ভিকটিম) পাওয়া যায়। সে তার নাম পরিচয় কিছু বলতে পারেনি। স্থানীয়রা তাকে পৌরসভার গণক্ষাই গ্রামের রফিক মিয়ার জিম্মায় রাখেন।
তার ছবি সহ একটি ছেলে পাওয়া গিয়েছে এই ধরনের সংবাদ ফেইসবুক আইডিতে প্রকাশিত হলে ছবি দেখে ফাহাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।
মোঃ ফাহাদ মিয়ার খোঁজে অদ্য সোমবার (১৫ এপ্রিল) ছাতকে চলে আসেন তার পিতা মোঃ সবুজ মিয়া,মাতা মোছাঃ মুন্না আক্তার ও তার স্বজনরা। পরে তাকে ছাতক থানায় নিয়ে যাওয়া হয় এবং থানার মাধ্যমে স্বজনদের কাছে তাকে হস্থান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার এ এস আই ওসমান গনি।
এম সি




