চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধারসহ গ্রেফতার ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধারসহ গ্রেফতার ১

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০২:৪১:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধারসহ গ্রেফতার ১

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবার নির্দেশনায় চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানাধীন ৫নং শানখলা ইউপি এর অন্তর্গত শাকির মোহাম্মদপুর মধ্য বাজারস্থ মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর নামক দোকানের গোডাউন হতে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। 

১৫ এপ্রিল সোমবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় পাটের তৈরি সেলাই করা ২৯ বস্তা ( "শেষ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ " সম্বলিত লেখা) খাদ্য বান্ধব কর্মসূচির চাউল উদ্ধার করা হয়। 

উক্ত ঘটনায় মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর নামক দোকানের মালিক মোঃ জুয়েল মিয়া @ জাবেদ(২৬), পিতা-মোঃ লাল মিয়া, সাং-পাইকুড়া, থানা- চুনারুঘাট, কে আটক করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আসামিকে হবিগঞ্জে আদালতে সোপর্দ করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল