জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার ৭
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার ৭

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৭:৩৪:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার ৭

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে সুদের পাওনা টাকা নিয়ে এক হিন্দু পরিবারের ওপর হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ৫ জনকে ও  মঙ্গলবার (১৬ এপ্রিল) ২জন কে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের হান্নান মিয়া (৫৫), তার ছেলে কাদির মিয়া (২৫), আলী আহমদ (২২), একই গ্রামের মৃত রজাক উল্লাহর ছেলে খলিল মিয়া (৫০), তার ছেলে নুরুল মিয়া (২৩) ও বদরুল মিয়া (২১) এবং মাসুক মিয়ার ছেলে মারুফ আহমদ (২৪)

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মাস আগে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের হান্নান মিয়ার কাছ থেকে একই গ্রামের ফার্নিসার ব্যবসায়ী চন্দন দাস সুদে ১০ হাজার টাকা ঋণ আনেন। পরে দুই মাসে সুদ ছাড়াও মূলটাকার ৮ হাজার ৭০০ টাকা পরিশোধ করা হয়।

গত রোববার বিকেলে স্থানীয় আলীগঞ্জ বাজারে চন্দন দাসের ফার্নিসারের দোকান হান্নান মিয়া বাকি ১৩০০ টাকা চাইতে গেলে চন্দন দাসের ছোট ভাই কাঞ্চন দাসের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে হান্নান মিয়ার লোকজন চন্দন দাসের বাড়িতে হামলা চালিয়ে মূর্তিসহ আসবাবপত্র ভাংচুর করেন। এতে নারীসহ ১০ জন আহত হন।

এ ঘটনায় চন্দন দাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় হান্নান মিয়াকে প্রধান করে ১৪ জনের নামে মামলা দায়ের করেন।

মামলার বাদী চন্দন দাস বলেন, তিন দফায় আমাদের উপর হামলা চালানো হয়। পূর্জার মূর্তিসহ ঘরবাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। প্রথমে ঋণ হিসেবে টাকা এনেছিলাম। পরে সুদও দিয়েছি।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল মামলা দায়ের পর এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, হিন্দু পরিবারে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় সোমবার সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ও সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল