সুনামগঞ্জে ফসলি জমিতে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সুনামগঞ্জে ফসলি জমিতে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৭:৪৯:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ফসলি জমিতে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ধর্মপাশায় অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের আত্কাপাড়া সড়কের ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরীর ফিসারির দক্ষিণ পাশে থাকা ফসলি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শামীম কবির সিলেট প্রতিদিনকে জানান, অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে, পরিচয় সনাক্ত ও মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল