ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এমপি রঞ্জিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এমপি রঞ্জিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৬:২১:৩৮ পূর্বাহ্ন

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এমপি রঞ্জিত

সংগৃহীত



সুনামগঞ্জের জামালগঞ্জে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে সাচনা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জামালগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি  মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। 

মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কলোল সরকার ও কৃষকলীগ নেতা আলী আমজাদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান শাহ, ও গনমাধ্যমকর্মী মো. ওয়ালী উল্লাহ সরকার, জেলা শ্রমিক লীগ নেতা সায়েম পাঠান, জামালগঞ্জ সদর সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা এড. নাসিরুল হক আফিন্দী, আ'লীগ নেতা এড. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা কবির আলম, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, শফিকুল ইসলাম কলমদর, মুক্তিযোদ্বা সন্তান জহিরুল ইসলাম, যুবলীগ নেতাওজামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন তাং

প্রধান অতিথি এডভোকেট রঞ্জিত সরকার বলেন বিগত নির্বাচনে বিপুল পরিমাণ ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করে কৃতজ্ঞ করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমি যা বরাদ্দ পেয়েছি তার চার ভাগের একভাগ এ জামালগঞ্জ উপজেলায় কাজ করব। আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। বঙ্গবন্ধু ডাকে সেদিন অসাম্প্রদায়িক চেতনায় লালিত হয়ে এদেশের মুক্তিযোদ্ধারা সুধী সমাজ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে। এই অর্জনকে ধরে রাখতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে। ব্যক্তির সাথে যারা নির্বাচন আসলে ব্যক্তি স্বার্থে যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করেন তাদেরকে চিহ্নিত করে রুখে দিতে হবে আমরা সমন্বয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করতে চাই সকলেই সকলের অধিকার রক্ষা করতে পারবে। পরে স্বাস্থ্যাবাজার জগন্নাথ জীবন মন্দির প্রাঙ্গনে পরিদর্শনে এসে পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন সাতনা জগন্নাথ জিউর মন্দির সভাপতি অজয় পাল চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সুব্রত সামন্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার প্রমুখ। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল