সংগৃহীত
আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিরাই বাজারসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীসহ স্থানীয়দেরকে সাথে নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন
বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। কখনো দলের আদর্শ থেকে বিচ্যুতি হয়নি। বিপদ-আপদে সব সময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর পাশে ছিলাম। সেবার পরিধি বাড়াতে উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমার দৃঢ় বিশ্বাস, দল ও এলাকার মানুষ আমার কাজের মূল্যায়ন করবেন।
গনসংযোগে তার সাথে আরো উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার রুপন মিয়া
সাবেক দিরাই উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি, ছাত্র নেতা খালেদ মিয়া , যুবলীগ নেতা চয়ন দাস, যুবলীগ নেতা আকবর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এইচ বি বা




