শাল্লায় নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শাল্লায় নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

পাবেল আহমেদ, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ০৮:১০:৪৭ পূর্বাহ্ন

শাল্লায় নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেছে নির্বাচন কমিশন।

শাল্লা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২৪ এপ্রিল (বুধবার) বিকায় ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ এনামুল কবিরের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সভাটি সম্পন্ন করা হয়েছে। 

এসময় বক্তারা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এরকম কোন কাজ করা যাবে না। বড় ধরনের কোন মিটিং-মিছিল করা যাবে না। নিয়মনীতি মেনেই ব্যানার পোস্টার লাগাতে হবে। এসময় প্রার্থীরা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের অসুবিধা দিকগুলোও তুলে ধরেন।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ: