তীব্র তাপদাহে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ, হবিগঞ্জ হাসপাতালে বাড়ছে রোগী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

তীব্র তাপদাহে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ, হবিগঞ্জ হাসপাতালে বাড়ছে রোগী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ১১:১০:২৪ পূর্বাহ্ন

তীব্র তাপদাহে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ, হবিগঞ্জ হাসপাতালে বাড়ছে রোগী

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে প্রচন্ড গরমে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। মাত্রাতিরিক্ত গরমের কারণে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের মাঝে নানা রোগ বালাই দেখা দিয়েছে। 

গত কয়েকদিন ধরে চলা প্রচন্ড গরমে নানা রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালের ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাই নেই। চিকিৎসকরা সেবা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

 অনেকেই সিট না পেয়ে বারান্দাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীদের অভিযোগ গ্যাসের ওষুধ ও প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ বাহির থেকে কিনে আনতে হচ্ছে।

গরমের কারণে আমাশয়, সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী মানুষজন। 

তীব্র তাপদাহের কারণে গত দুইদিনে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অর্ধশত শিশু ভর্তি হয়েছে।  সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের কোনো ওয়ার্ডেই তিল ধারণের ঠাই নেই।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল