প্রচণ্ড গরমে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী স্কুলে অসুস্থ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

প্রচণ্ড গরমে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী স্কুলে অসুস্থ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৪ ০২:৩৫:০৩ পূর্বাহ্ন

প্রচণ্ড গরমে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী স্কুলে অসুস্থ

ছবি: সংগৃহীত


শেরপুর জেলার নালিতাবাড়ী উপেজেলায় প্রচণ্ড গরমে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, নাদিয়া নামে বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি শিক্ষকদের জানায়। পরে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিক্ষার্থী একটু সুস্থ হলে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যাপসা গরমে হিজাব পড়া ঐ শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পরে যায়। পরে তাকে মাথায় পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


এস এইচ টি/