সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান আর নেই
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিভিন্ন মহলের শোক

সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান আর নেই

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৪ ০৮:১৭:১৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান আর নেই

ফাইল ছবি


সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও বিএনপির সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ওয়াকিফুর রহমান গিলমান (৭৪)  আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সোমবার দুপুরে শহরের ইকবাল নগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে স্ত্রী তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মরহুমের নামাজে জানাজা বাদ এশা আরপিন নগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে আরপিন নগর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন, সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক, সাবেক এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল হক, জিপি আক্তারুজ্জামান সেলিম, পিপি খায়রুল কবির রুমেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার,  দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক এবং হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পারভেজ আহমদ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সাধারণ সম্পাদক রওনক বখত প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ: