কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৭:২৯:৪৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের জরিমানা করা হয়েছে।


আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় ওই তিন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।


বৃহস্পতিবার (২ মে) বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের সামনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসম কামরুল ইসলাম, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল হাসান ও টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম সবুজের নির্বাচনী প্রচার চালানো ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাচ্ছিলেন।


প্রচারে একটি মাইক ব্যবহারের নির্দেশ থাকলেও সিএনজিচালিত অটোরিকশাতে ২টি মাইক লাগানোর অপরাধে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার চালানো ব্যক্তিকে ২৫০০ টাকা, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার চালানো ব্যক্তিকে ২৫০০ টাকা ও টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার চালানো ব্যক্তিকে ৫০০০ টাকাসহ মোট ১০ হাজার জরিমানা করে তা আদায় করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক