আসন্ন ষষ্ঠ দিরাই উপজেলা পরিষদ নির্বাচনের জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রিপা সিনহা।এবারে উপজেলাবাসীর সুখে দুঃখের সাথী হওয়ায়, সাধারণ জনগণের আশার বাতিঘর হয়ে, উপজেলা পরিষদ নির্বাচনে টেলিফোন মার্কার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট রিপা সিনহা। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গ্ৰামগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রিপা সিনহার নাম শোনা যাচ্ছে। সাধারণ জনগণ বলেন আমরা যোগ্য একজন প্রার্থী পেয়েছি ভোট দেওয়ার মতো জায়গায় পেয়েছি। চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রিপা সিনহা বলেন, আপনাদের ভোটে যদি আমি জয়লাভ হতে পারি,উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সবার সুখে দুঃখে সাধারণ জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাবো। এবং এই দিরাই উপজেলা কে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন আমি আমার নির্যাতিত নিপীড়িত অবহেলিত জনগণের জন্য আমাকে প্রয়োজন মনে করে আমি আপনাদের মাঝে টেলিফোন প্রতীক নিয়ে এসেছি। সকল ভোটারের কাছে তেনার ও তেনার পরিবারের ভোট প্রার্থনা করছি। আমি যেন দিরাই উপজেলায় জয়যুক্ত হয়ে এই অসহায় নির্যাতিত নিপীড়িত উপজেলা বাসির পাশে থাকতে পারি।
এলএইচ




