ধর্মপাশায় চোরাই অটোরিক্সাসহ ৭ জন আসামি গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ধর্মপাশায় চোরাই অটোরিক্সাসহ ৭ জন আসামি গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৪:১০:১১ পূর্বাহ্ন

ধর্মপাশায় চোরাই অটোরিক্সাসহ ৭ জন আসামি গ্রেফতার


ধর্মপাশায় ক্লু-লেস ২টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও চোরাই অটোরিক্সাসহ ৭ জন আসামি গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

বুধবার (১ এপ্রিল) থেকে ধর্মপাশা থানাসহ নেত্রকোনা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় জেলা পুলিশের দিকনির্দেশনায় ধর্মপাশা থানার অফিসার ইনচার্জেল নেতৃত্বে ধর্মপাশা থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে শুক্রবার (৩ এপ্রিল) আসামিদের সনাক্ত করাসহ ৭ জন আসামিকে গ্রেফতার করে এবং চোরাইকৃত অটোরিক্সা উদ্ধার করে। 

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) ধর্মপাশা থানার ধর্মপাশা সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের উপজেলা ভাইস চেয়ারম্যান বিল্লাল নুরীর মৎস ফিসারীর উত্তর পার্শ্বে বিল্লাল নুরীর ধান ক্ষেত থেকে দক্ষিন নোয়াগাঁও গ্রামের মোঃ কারি মিয়া খানের ছেলে অটোচালক সাইকুল ইসলাম খান (২৭) এর অর্ধগলিত লাশ পাওয়া যায়। এবং বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ধর্মপাশা থানার দশধরী গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে অটোচালক হুমায়ুন কবির (২০) নামক আরেক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয় ধর্মপাশা থানাধীন ১নং ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নিমাইকোনা হাওড়ের সাহাব উদ্দিনের ধানী জমি থেকে ০১টি মানব দেহের মাথার খুলি এবং শরীরের বিভিন্ন অংশের হাড়ের সাথে থাকা ময়লাযুক্ত কাপড় উদ্ধার করে লাশের পরিচয় সনাক্ত করে ধর্মপাশা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ধর্মপাশা থানার দুধবহর গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩০), রফিকুল ইসলামের ছেলে আজিম উদ্দিন (২৫), একই গ্রামের মোঃ রফিকের ছেলে নুরুল আমীন (২২), মোঃ ময়না মিয়ার ছেলে রুবেল (২২), মোঃ আবুল কাসেমের ছেলে জাকিরুল ইসলাম ইমুল (২৪), একই থানার দক্ষিণ নোয়াগাঁওয়ের মোঃ স্বপন মিয়ার ছেলে কাউছার নিয়াশ এবং নেত্রকোনা সদর থানার ঠাকুরকোনা গ্রামের মৃত গোলম রব্বানীর ছেলে সেলিম মিয়া (৩৫)। 

এলএইচ



শীর্ষ সংবাদ: