সুনামগঞ্জে রাস্তা সংস্কারের কাজে অনিয়ময়ের অভিযোগে দুদকের অভিযান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জে রাস্তা সংস্কারের কাজে অনিয়ময়ের অভিযোগে দুদকের অভিযান

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৯:০৯:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে রাস্তা সংস্কারের কাজে অনিয়ময়ের অভিযোগে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত


রাস্তা সংস্কারের কাজে অনিয়মসহ নানা অভিযোগের প্রক্ষিতে সুনামগঞ্জের সড়ক ও জনপদ বিভাগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (৬ মে) দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে একটি অভিযান পরিচালনা করা হয়।


জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ), সুনামগঞ্জ কর্তৃক রাস্তা সংস্কারের কাজ শুরু করার পূর্বেই ঠিকাদারকে বিল পরিশোধ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ, সুনামগমঞ্জে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের নিয়ামতপুর-তাহিরপুর প্রকল্পের ৯ কিলোমিটার রাস্তার  প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিল, ভাউচার সম্বলিত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।


অধিকতর যাচাইয়ের জন্য নির্মাণাধীন ৯ কিলোমিটার রাস্তার কাজ পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গ্রহণ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করবে এনফোর্সমেন্ট টিম।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: