পাগল হাসানের বাড়িতে শফিউল আলম চৌধুরী নাদেল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

পাগল হাসানের বাড়িতে শফিউল আলম চৌধুরী নাদেল

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৭:০৭:২৮ পূর্বাহ্ন

পাগল হাসানের বাড়িতে শফিউল আলম চৌধুরী নাদেল

ছবি: নিজস্ব


ছাতকে অকাল প্রয়াত শিল্পী পাগল হাসানের বাড়িতে এসে তাঁর মাকে সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার- ২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

আজ মঙ্গলবার (৭ মে)  ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পাগল হাসানের বাড়িতে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা।

এ সময় তিনি শিল্পীর স্বজনদের সঙ্গে আলাপকালে জানান,অকাল প্রয়াত এই প্রতিভাবান শিল্পীর স্মৃতি রক্ষার্থে এবং তার সংগীতগুলো সংগ্রহ ও প্রকাশে তার অবস্থান থেকে তিনি সার্বিক সহযোগিতা করবেন। এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সঙ্গে তার আলাপ হয়েছে বলেও তিনি জানান।

তিনি প্রয়াত শিল্পী পাগল হাসানের মায়ের হাতে যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা ফরিদুল হাসান কোরেশীর পক্ষ থেকে দেয়া ৫০ হাজার টাকা তুলে দেন। পরে তিনি শিল্পী পাগল হাসানের কবর জেয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।

এম সি



শীর্ষ সংবাদ: