জুড়ীতে উপজেলা পরিষদে নির্বাচিতদের ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

জুড়ীতে উপজেলা পরিষদে নির্বাচিতদের ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জোবায়েদুল হক রবিন, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৫:২১:৫৭ পূর্বাহ্ন

জুড়ীতে উপজেলা পরিষদে নির্বাচিতদের ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


জুড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সোমবার হযরত শাহখাকী (রঃ) আলিম মাদ্রাসার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল মুবিন ও জুনেদ আহমদের যৌথ পরিচালনায়  প্রধান অতিথি ছিলেন  সংবর্ধিত অতিথি নব নির্বাচিত  উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।

বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম।এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী, নওয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী খান,সাগরনাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম,মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সুজন তালুকদার,ফয়াজ আলী প্রমুখ।

সংবর্ধিত অতিথিদের পাশাপাশি ২০২৪ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় উত্তীর্ণ  উপজেলার ৪৮০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান করা হয়।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক