হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারাগারে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারাগারে

ছবি: সংগৃহীত


গাড়ি পোড়ানোর মামলায় হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে ওই মামলায় হাজির হলে আদালত শুনানি শেষে সৈয়দ মুশফিক আহমেদকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

এ তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলেই তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আসামি পক্ষের আইনজীবি আফজল হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে শহরের ২নং পুল বাইপাস রোড এলাকায় একটি ট্রাক পোড়ানোর মামলায় আসামি করা হয় জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদকে। ওই মামলায় তিনি আদালতে হাজিরা দিতে গেলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: