গোয়াইনঘাটে চেয়ারম্যান স্বপন ভাইস চেয়ারম্যান কয়েস ও কলি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে চেয়ারম্যান স্বপন ভাইস চেয়ারম্যান কয়েস ও কলি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ১১:৪৩:৪০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে চেয়ারম্যান স্বপন ভাইস চেয়ারম্যান কয়েস ও কলি

ছবি : নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন,তিনি (ঘোড়া প্রতীকে) ৪৫ হাজার ৯৯ টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তার নিকঠতমপ্রতিদ্বন্ধী ফারুক আহমেদ মোটরসাইকেল প্রতীকে ২৬ হাজার ৮৬৭টি ভোট পেয়েছেন।  শাহ আলম স্বপন  ১৮ হাজার ২৩২ ভোটে বেশি পেয়ে  স্বপন’ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস চশমা প্রতীকে ৩০ হাজার ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে শ্রমিক নেতা কুতুব উদ্দিন টিউবওয়েল প্রতীকে ১৭হাজার ৭০০টি ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা রহিম কলি পদ্মফুল প্রতীকে ২৫ হাজার ৪৬৩টি ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয় বেগম কলস প্রতীকে ২৩ হাজার ১২৫টি ভোট পেয়েছেন।

মঙ্গলবার ২১ মে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। গোয়াইনঘাট উপজেলায় এবার চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী ভাই চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ: গোয়াইনঘাট উপজেলায় মোট ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার রয়েছে দুই লাখ ২৯ হাজার ৯৪১জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ১৮৬৩৭ জন। এবং নারী ভোটার রয়েছে এক লাখ ১১৩০৪জন। মোট ভোট কাস্ট ৭১হাজার ৯৬৬টি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা