মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:১৩:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত


মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার সদরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়।  

মঙ্গলবার (২১ মে) সদর উপজেলার টিসি মার্কেট, কোর্ট রোড, শমসের নগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসিতে অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে বিভিন্ন দোকান-ফার্মেসিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসের নগর রোডে অবস্থিত বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা, অপু ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, আকাশ স্টোরকে ১ হাজার টাকা, পায়েল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা ও স্বচ্ছ ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক