রাজনগরে প্রিসাইডিং কর্মকর্তাসহ দুইজন গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

রাজনগরে প্রিসাইডিং কর্মকর্তাসহ দুইজন গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:৩২:২৮ পূর্বাহ্ন

রাজনগরে প্রিসাইডিং কর্মকর্তাসহ দুইজন গ্রেফতার

ছবি: সংগৃহীত


রাজনগরে ভোট কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমার দায়ের করা মামলায় তাঁদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার অন্য দুই আসামী পোলিং এজেন্ট জাকির আহমদ ও আছমা বেগম পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও কদমহাটা সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আকাশ দাশ (৩২) ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির হোসেন (৩০)।

জানা যায়, গতকাল (মঙ্গলবার ২১ মে) উপজেলা পরিষদ নির্বাচনের দিন জেলার রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের পঞ্চনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এই মামলা দায়ের করেন ইউএনও।

রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক