বিয়ানীবাজার পোস্ট অফিস রোড থেকে প্রাইেভটকার চুরি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বিয়ানীবাজার পোস্ট অফিস রোড থেকে প্রাইেভটকার চুরি

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন

বিয়ানীবাজার পোস্ট অফিস রোড থেকে প্রাইেভটকার চুরি

ছবি : নিজস্ব


বিয়ানীবাজার পৌরশহরের পোস্ট অফিস রোড থেকে পার্কিং করা একটি প্রাইেভটকার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ৪ জুন ) সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঢাকা মেট্টো-গ সিরিয়ালের ১৭-৭১৭৮ নম্বরের সাদা রঙের কারটি চুরি যায়।

প্রাইেভটকারটির চালক জুয়েল আহমদ নামের এক  যুবক। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে তুমুল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কিছুটা কমে আসলে চালক জুয়েল আহমদ প্রাইেভটকারটি পার্ক করা স্থানে আসেন। এসে দেখেন তার প্রাইেভটকারটি সেখানে নেই। তখন অন্যান্য চালকদের জিজ্ঞাসা করেন এবং প্রাইেভটকারটি খোঁজতে শুরু করেন।

অপর এক গাড়ি চালক জানান, জুয়েল আহমদ যেখানে কার রেখেছিলেন সেখানে সাড়ে ৭টার পর খালি জায়গা পেয়ে তিনি নিজের কারটি রাখেন।

আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজে খোঁজ নিয়েছেন জানিয়ে চালক জুয়েল আহমদ বলেন, গাড়ির মালিককে বিষয়টি জানিয়েছি। আমাদের বিভিন্ন এলাকার পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে প্রাইেভটকার চুরির বিষয়টি অবগত করেছি। চুরি যাওয়া কারটি শেষ খবর পাওয়া পর্যন্ত ফেঞ্চুগঞ্জ সেতুর টোল প্লাজা অতিক্রম করেছে বলে স্থানীয় কয়েকজন চালকরা জেনেছেন।

প্রাইেভটকার চুরি যাওয়ার বিষয়ে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, প্রাইেভটকার চুরি যাওয়ার অভিযোগ পেয়েছি। প্রাইেভটকারটি উদ্ধারে আমরা চেষ্টা চালাচ্ছি। আশা করছি, প্রাইেভটকারটির সন্ধান পাওয়া যাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা