বিশ্বনাথে পরাজিত প্রার্থীর মামলা:নির্বাচন কমিশনের সচিবসহ ২৪ জন আসামি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বিশ্বনাথে পরাজিত প্রার্থীর মামলা:নির্বাচন কমিশনের সচিবসহ ২৪ জন আসামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১১:১৮:৩৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে পরাজিত প্রার্থীর মামলা:নির্বাচন কমিশনের সচিবসহ ২৪ জন আসামি

ছবি: সংগৃহীত


প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচনে জাল ভোট প্রদান ও ১২টি ভোট কেন্দ্রে ভোট পুনঃগণনা করে বাদীকে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ঘোষণার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

মামলায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ১২ জন প্রিজাইডিং অফিসার ও নির্বাচনে পরাজিত ৮ জন চেয়ারম্যান প্রার্থীসহ ২৪জনকে আসামি করা হয়। আর এই মামলায় প্রধান আসামি করা হয়েছে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে। 

গত ৩ জুন সিলেটের যুগ্ম জেলা জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেন অপর পরজিত চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া। নির্বাচনী মোকদ্দমা নং ০১। নির্বাচনকালীন সময়ে পরাজিত এই প্রার্থীর প্রতীক ছিল (দোয়াক কলম)। 

সম্প্রতি তিনি প্রবাসে চলে যাওয়ায় আমমোক্তারে মামলাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম। মামলায় ১নং থেকে ২৪নং পর্যন্ত যাদেরকে আসামি করা হয়েছে তারা হচ্ছেন- নব-নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপির বহিস্কৃত নেতা সুহেল আহমদ চৌধুরী, নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, পরাজিত প্রার্থী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বহিস্কৃত বিএনপি নেতা গৌছ খান, প্রবাসী আওয়ামী লীগ নেতা এআর চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগ নেতা শমসাদুর রহমান রাহিন, আওয়ামী লীগ নেতা আকদ্দুস আলী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এস. আলী এনামুল হক চৌধুরী, প্রবাসী বিএনপি নেতা শফিক উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বর্ণালী চক্রবর্তী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জিল্লুর রহমান, প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মো. মাহবুব আলম সরকার, মো.মিনার হোসেন, বিজন সরকার, মিজানুর রহমান, নজরুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, মো. রেন্টু আলী, কাউসার উদ্দিন, মো. নাঈম হোসেন, মো. আলীম উল্লাহ, শান্তিময় ভট্টাচার্য্য ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব। 

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী নিজে ফোন রিসিভ না করে রেজা মিয়া নামের তার কম্পিউটার অপারেটর দিয়ে রিসিভ করান। অপারেটার রেজা মিয়া বলেন, ‘ম্যাডাম এখন জরুরী কাজে আছেন।’

এবিষয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মামলার প্রধান আসামি সুহেল আহমদ চৌধুরী বলেন, এর আগে আমি ৩৫ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদ পরিচালনা করেছি। ষষ্ট উপজেলা নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় আমি ভোটও কম পেয়েছি। আর এই নির্বাচনে কোনো কেন্দ্রতেই আমার পক্ষে জালভোট দেয়া হয়নি অথবা আমার কোনো সমর্থক জামেলাও করেনি। নির্বাচনের দিন রাতে রিটার্নিং কর্মকর্তা ভোট গণনার মাধ্যমে আমাকে বিজয়ী ঘোষণা করেছেন। এখানে আমার তো কোনো কিছু করার নেই বলে জানান তিনি। 

এদিকে, নির্বাচনের দিন ৮ মে গভীর রাত সাড়ে ১২টার সময় অনেক নাটকিয়তার মধ্যদিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ওইদিন রাতে ভোট গণনার সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী মামলার বাদি সেবুল মিয়া ও অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ভোট পুন:গননার দাবি জানিয়ে রিটর্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেন করেন। এছাড়াও নির্বাচনের একদিন পর ১০ মে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন পরাজিত প্রার্থী সেবুল মিয়া। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা