ছবি: নিজস্ব
জৈন্তাপুরে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের বাস্তবায়নে ও উপজেলা ভূমি অফিস জৈন্তাপুরের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৮ই জুন ( শনিবার) বেলা ১১:০০ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় জৈন্তাপুরের বিভিন্ন ইউনিয়ন হতে আগত ভূমি সেবা প্রত্যাশীরা ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে স্হাপিত হেল্প ডেস্ক হতে ভূমি সেবা গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালিক রুমাইয়া বলেন এখন থেকে সকল প্রকারের ভূমি সংক্রান্ত সেবা পেতে ১৬১২২ এই নাম্বারে ফোন করে গ্রাহকেরা কাঙ্খিত সেবা পাবেন।
এ ছাড়াও ভূমি উন্নয়ন কর,খতিয়ান পর্চা,ভূমি বিষয়ক পরামর্শ, নামজারি,জমির ম্যাপ,ভূমি বিষয়ক যে কোন অভিযোগ জানাতে এই নাম্বারে যোগাযোগ অথবা land.gov.bd এই ওয়েব সাইটে ভিজিট করে কাঙ্খিত সেবা পেতে পারবেন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিস জৈন্তাপুরের ভূমি সহকারী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. আব্দুল খালিক,হরিপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা অর্জুন লাল রায়,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রকিব,উপ সহকারী কর্মকর্তা গোপাল কৃষ্ণ রায়,দরবস্ত ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা মোসলেহ উদ্দিন, উপজেলা ভূমি অফিসের নাজির সাথী রানী নাথ সহ ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সেবা নিতে আসা গ্রাহকবৃন্দ।
এস এইচ টি/




