কমলগঞ্জে লোক- সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

কমলগঞ্জে লোক- সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১২:৫৩:৫৭ অপরাহ্ন

কমলগঞ্জে লোক- সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে লোক-সংস্কৃতি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বুধবার ২৬ জুন সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমি মিলনায়তনে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ এর প্রাণবন্ত উপস্থাপনায় কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে লোক- সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাসি সম্প্রদায়ের নৃত্য, গারোদের নৃত্য, ত্রিপুরীদের নৃত্য  সাঁওতালদের নৃত্য ,  ধামাইল গান, মণিপুরীদের মৃদঙ্গনৃত্য পরিবেশন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী রানু সরকার, সংগীত শিল্পী স্বপন দেবনাথ।বিভিন্ন জাতিগোষ্ঠীর হারিয়ে যাওয়া লোক – সংস্কৃতি এ উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়।

পরে নাট্যকার শুভাশিস সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যাম কান্ত সিংহ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সংগীত প্রশিক্ষক সুতেপা সিনহাসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিকসহ, বিভিন্ন জাতিগোষ্ঠীসহ নানান শ্রেণিপেশার নেতৃবৃন্দ।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক