ওসমানীনগরে বানবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ওসমানীনগরে বানবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ১০:২৮:০১ পূর্বাহ্ন

ওসমানীনগরে বানবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


ওসমানীনগরে বন্যায় কর্মহীন  ৩ শতাধিক পরিবারের মাঝে  উন্নতমানের রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি  মঞ্জুর আহমদ।

শুক্রবার উপজেলার দয়ামীর ইউনিয়নের রনাগলপুর ও শনিরগাও গ্রামের পানিবন্ধি  মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ,বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

বিতরণকালে মঞ্জুর আহমদ বলেন,সরকারের পাশাপাশি নিজের ব্যাতিগত উদ্যোগে বন্যা শুরু থেকে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  এই আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সব সময় পানিবন্ধি মানুষদের খোজ-খবর রাখছেন।

পানিবন্ধি মানুষকে খাদ্যপণ্য দিলেও তাদের রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে তাদের জন্য রান্না করা খাবার সরবরাহ করছি। আশা করি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যহত থাকবে। 

এসময় উপস্থিত ছিলেন ফরিদ শাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌছুর রহমান,সমাজসেবী জুনেদ আহমদ, যুবলীগ নেতা নুরুল হকসহ এলাকার গন্যমান্য বাক্তিবর্গ।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪