গোয়াইনঘাটে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক, বাড়ির আঙ্গিনায় বীজতলা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

গোয়াইনঘাটে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক, বাড়ির আঙ্গিনায় বীজতলা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ১২:১২:৪০ অপরাহ্ন

গোয়াইনঘাটে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক, বাড়ির আঙ্গিনায় বীজতলা

ছবি: নিজস্ব


বন্যা পরবর্তী চাষের জন্য বাড়ির আঙ্গিনায় ও খালি থাকা উঁচু জায়গায় আমনের বীজতলা তৈরি ও বীজ বপন করেছেন কিছু কৃষকেরা।

গত সপ্তাহে ভারী বৃষ্টিতে ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তৃতীয় দফার বন্যার পানি ধীর গতিতে কমায় আমনের বীজতলা তৈরি ও বীজ বপনে দুশ্চিন্তায় রয়েছেন উপজেলার কৃষকেরা।আমন চাষে কৃষকের জন্য বীজতলা তৈরি ও বীজ বপনের উপযুক্ত সময় আষাঢ় মাস।

আষাঢ়ের বৃষ্টিতে রোপা আমন ধানের বীজতলা তৈরি ও বীজ রোপণে কর্মব্যস্ত থাকেন কৃষকরা। শ্রাবণ মাসেই শুরু হয় রুপা আমন ধান রোপনের পালা।আষাঢ় মাস শেষ হতে চলেছে বীজতলা পানিতে তলিয়ে রয়েছে,এতে বিপাকে রয়েছেন উপজেলা কৃষকেরা।গোয়াইনঘাট উপজেলা বন্যা প্রবণ হওয়ায় উপজেলার কৃষকেরা বন্যা সহনশীল ৫১ ও ৫২ জাতের ইরি ধান আবাদ করে থাকেন।বর্তমানে বন্যার পানিতে বীজতলা তলিয়ে থাকায় বীজতলা প্রস্তুত ও বীজ ধান বপন করতে অপেক্ষা করতে হচ্ছে কৃষকদের। গতকাল সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার গুটি কয়েকজন কৃষক বাড়ির আঙ্গিনায় ও খালী থাকা উঁচু ভিটায় বীজ ধানের জালা বপন করেছেন। সিংহ ভাগ কৃষক পানি কমার অপেক্ষায় রয়েছেন।

উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য সূত্রে,বর্তমানে উপজেলার ১৯৫ বর্গ কিলোমিটার এলাকা ও ১১২ টি গ্রাম প্লাবিত রয়েছে।সারী, গোয়াইন ও পিয়াইন তিন নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার একটিমাত্র আশ্রয় কেন্দ্রে ৪০ জন ও ১২ গবাদি পশু আশ্রিতো রয়েছে।

পানিবন্ধি মানুষের জন্য জি আর চাউল ও আশ্রিতো মানুষের জন্য শুকনো ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত আছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,এছর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ১৭,৮,৩৩ হেক্টর নির্ধারণ করা হয়েছে এবং বীজতলার লক্ষ্য মাত্রা ৯৪২ হেক্টর এ পর্যন্ত বীজতলা অর্জন হয়েছে ৩২ হেক্টর।

উপজেলা কৃষি অফিস জানায়,বন্যা সহনশীল ৫১ ও ৫২ উফসী জাতের ইরি ধানের বীজ বপনের সময় জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত রয়েছে।এছাড়া স্বল্প মেয়াদী ইরি জাতীয় ধানের বীজ পূর্ণ  জুলাই মাস পর্যন্ত বপন করা যাবে।বন্যার পানি কমছে,কমে গেলে বীজতলা তৈরি ও বপনে আর অসুবিধা হবে না।

কৃষকরা জানান, সঠিক সময় বীজ বপন ও ধানের চারা রোপন করতে না পারলে,ধানের ফলন ভালো হয় না।তখন ফসল খরা ও রোগ বালাইয়ের আক্রমণে পড়ে ধানে চাউলের বদলে চিটা হয় বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন,গোয়াইনঘাট উপজেলা বন্যা প্রবণ হওয়া কৃষকদের অপেক্ষা করতে হয়। জুলাই মাস পর্যন্ত সময় আছে, আশা করি এর মধ্যে পানি কমে যাবে এবং কৃষকরা এই সময়ে বীজতলা প্রস্তুত করে বীজ বপনে কোনো অসুবিধা হবে না।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪