গোয়াইনঘাটে ছাগল নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে যুবক নিহত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

চারজন আটক

গোয়াইনঘাটে ছাগল নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে যুবক নিহত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০৬:০৫:৪৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ছাগল নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে যুবক নিহত

ফাইল ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মন্নান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলা গ্রামের কুদরত উল্লাহ'র ছেলে।

পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ স্হানীয় সূত্রে জানা যায়,, একটি ছাগলকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭/৮জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন।

স্থানীয় মুরুব্বিরা এসে সংঘর্ষ থামিয়ে আহতদের উদ্ধার করে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম সত্যতা নিশ্চিত করে বলেন- সংঘর্ষে নিহত যুবকের লাশের ময়না তদন্ত হবে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪