ছবি: নিজস্ব
কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার সিলেট জেলা পরিষদের আয়োজনে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মঙ্গলবার আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, কোটাবিরোধী আন্দোলনের নামে জামায়াত-বিএনপি দেশে সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। দেশের সরকারি স্থাপনা, অফিস, দপ্তরে অগ্নিসংযোগসহ ভাঙচুর করছে। তাদের সহিংসতার কারণে দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছে। তাদের সন্ত্রাসী হামলায় অনেকে প্রাণ হরিয়েছেন। তাই বিএনপি ও জামায়াতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মো. মতিউর রহমান, কানাইঘাট উপজেলার চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সূর্য্যসেন রায়, চেয়ারম্যানের গোপনীয় সহকারী একেএম কামারুজ্জামান মাসুম, প্রধান সহকারী দেলওয়ার হোসেন জোয়ারদার, জেলা পরিষদ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জৈন্তা বার্তা / টিটু




