বিশ্বনাথে স্ট্রিট লাইটে আলো নেই, লাখ লাখ টাকা অপচয়- দেখার কেউ নেই
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিশ্বনাথে স্ট্রিট লাইটে আলো নেই, লাখ লাখ টাকা অপচয়- দেখার কেউ নেই

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৭:০৬:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে স্ট্রিট লাইটে আলো নেই, লাখ লাখ টাকা অপচয়- দেখার কেউ নেই

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলা ও পৌর শহরে স্থাপিত সোলার প্যানেল লাইটে (স্ট্রিট লাইট) আলো জ্বলে না। না জ্বলার কারণও জানে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

পৌরশহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সরঞ্জামসহ স্থাপিত লাইটগুলো বিকল অবস্থায় দঁাড়িয়ে আছে। আলো না থাকায় সেবা বঞ্চিত উপকারাভাগীরা। তাই এসব সোলার প্যানেলের পেছনে বড় অংকের অর্থ খরচ অপচয় ছাড়া কিছু নয় বলে মনে করছেন অনেকেই। উপজেলার সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে স্থানীয়দের। তাদের বক্তব্য- এগুলো রক্ষণাবেক্ষণ করার বা দেখভালের যদি কেউ না থাকে তাহলে সরকারি টাকা খরচ করে এরকম প্রকল্প বাস্তবায়ন না করাই ভালো। স্ট্রিট লাইট স্থাপনের উপকারিতা অবশ্যই রয়েছে। অন্ধকার গুরুত্বপূর্ণ স্থানে এধরনের লাইট স্থাপনের ফলে অপরাধ প্রবনতা হ্রাস পায়। পথচারীদের চলাচলের সুবিধা হয়। কিন্তু লাইটগুলো না জ্বলার কারণে এ সুবিধা পাওয়া যাচ্ছে না।

পৌর শহরের গুরুত্বপূর্ণ সংযোগ সেতু বাসিয়ার উপর তিনটি স্ট্রিট লাইট আলোহীন রয়েছে। সরজমিন ঘুরে দেখা গেছে, পৌর শহর ও উপজেলার অন্যান্য স্থানের একাধিক লাইটেও জ্বলছে না আলো। এই লাইটগুলো সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর আমলের স্থাপিত বলে জানা গেছে। কী কারণে এগুলো জ্বলছে না, তা দেখার বা মেরামতের জন্য কাউকে খোজে পাওয়া যায় না। তথ্য উপাত্ত সংগ্রহ করতে গেলে এক অফিস আরেক অফিসের উপর দায় চাপাতে থাকে। 

বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসে একাধিকবার যোগাযোগ করলে তারাও তথ্য দিতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে আংশিক তথ্য পাওয়া যায়। প্রকল্প ব্যয় নিয়ে সন্দেহ বাড়ছে। সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্যেও অমিল রয়েছে। 

বিশ্বনাথে স্ট্রিট লাইট স্থাপনের কাজ প্রথমে শুরু করেন সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এবং পরে সংসদ সদস্য মোকাব্বির খঁান এ প্রকল্পের কাজ এগিয়ে নেন। 

সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর সাথে আলাপকালে তিনি জানান, বাসিয়া সেতুর উপরসহ বিভিন্ন স্থানে লাইটগুলো স্থাপন করা হয়েছিল। কিন্তু এগুলো বাস্তবায়নে প্রকল্প ব্যয়ে টাকার অংকটা তার জানা নেই। তিনি বলেন, লাইটগুলো তখনকার ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন স্থানে স্থাপন করা হয়। যতটুকু জানি উৎপাদন কোম্পানির সাথে তিন বছরের একটি চুক্তি থাকে এ কাজে। তিন বছরের মধ্যে এগুলো নষ্ট হলে বা সমস্যা হলে তারা নিজ খরচে ঠিক করে দিয়ে থাকে। এগুলো স্থাপনে কত টাকা খরচ হয়েছে তা পিআইও অফিসই ভাল বলতে পারবে। 

বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রথমে তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং পরে যোগাযোগ করতে বলেন। এক পর্যায়ে তিনি আংশিক তথ্য দিয়ে বলেন, প্রকল্প ব্যয়ের হিসেবটা এখন যাবে না। এগুলো না জ্বলার কারণ কী এবং দেখভাল করার দায়িত্বে কারা -এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে ১ বছর মেয়াদী ওয়ারেন্টি যুক্ত চুক্তিতে স্থাপিত হয়। এক বছরে মধ্যে কোন সমস্যা হলে তারা এসে মেরামত করে দিয়ে যায়। এরপর কয়েক বছর অতিক্রম হয়েছে লাইটগুলো স্থাপনের। কোম্পানির সাথে অনেক আগেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে বিধায় এখন তারা ঠিক করে দিতে আসে না। এছাড়া লাইটগুলো নতুন করে মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানান তিনি। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪