মৌলভীবাজারে মাদ্রাসা নিয়ে বিরোধের জেরে ১০ জন আ হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মাদ্রাসা নিয়ে বিরোধের জেরে ১০ জন আ হ ত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মাদ্রাসা নিয়ে বিরোধের জেরে ১০ জন আ  হ ত

ছবি : নিজস্ব


মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুরে মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে জুম্মাআর নামাজের পূর্বে মসজিদ এলাকায় দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক ও লাটি নিয়ে মুসল্লির উপর হামলা করা হয়। এতে অন্তত ১০ জন মুসল্লি আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসা ও মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল বেশ কিছু দিন থেকে। ১৬ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে নিয়মিত মুসল্লিরা নামাজের উদ্দেশে মসজিদ প্রাঙ্গনে পৌছালে এলাকার প্রভাবশালী জুবের আহমদের নেতৃত্বে বেশ কিছু লোক দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক ও লাটি নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়। এসময় অন্তত ১০জন আহত হন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতরা হলেন আব্দাল মিয়া, আজমাল মিয়া, সালমন আহমদ ও আব্দুল ওয়াদুদ।

এ বিষয়ে মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আছআদ আল হোসাইন জানান, হত্যার উদ্যেশে হামলা চালানো হয়। মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক