পশ্চিমবঙ্গে চিকিৎসক হ-ত্যা-র প্রতিবাদে জৈন্তাপুরে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে চিকিৎসক হ-ত্যা-র প্রতিবাদে জৈন্তাপুরে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৯:২১:০৪ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে চিকিৎসক হ-ত্যা-র প্রতিবাদে জৈন্তাপুরে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সভা

ছবি: নিজস্ব


ভরতের পশ্চিমবঙ্গে চিকিৎসক ডাঃ মৌমিতা দেবনাথকে ধ র্ষ ণ ও নৃশংসভাবে হ ত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি  করে জৈন্তাপুরে প্রতিবাদ সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা ৬টায় জৈন্তাপুর সাধারণ ছাত্র সমাজের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় জৈন্তাপুর সদরে বাসস্টেশন সংলগ্ন বিজয়স্তম্ভে নিহত ডাঃ মৌমিতা দেবনাথের স্মরণে উপস্থিত ছাত্রসমাজের সদস্যরা মমবাতি জ্বালিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

পরে প্রতিবাদ সভায় আয়োজক ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তারা বলেন, কিছুদিন পূর্বে পাশ্ববর্তী দেশ ভারতে ঘটে যাওয়া ডাঃ মৌমিতা দেবনাথের হ ত্যা ধ র্ষ নের ঘটনা মধ্যযুগীয় পাশবিকতাকেও হার মানিয়েছে। তারা এই নৃশংস ঘটনার এমন দৃষ্টান্তমুলক বিচার দেখতে চান যাতে করে পুনরায় এই ধরণের পাশবিকতার পুনরাবৃত্তি না ঘটে। 

এ সময় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন প্রনব দাস,নজরুল ইসলাম,কামরুল ইসলাম, সৌরভ দেব অনিক, মাসুম আহমেদ সহ অন্যান্যরা।

উল্লেখ্য ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছর পুরোনা আর,জি,কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ৩১ বছর বয়সী ডাঃ মৌমিতা দেবনাথ ৩৬  ঘন্টার অক্লান্তকর ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রামে থাকা অবস্থায় বেশ কয়েকজন যুবক কর্তৃক পাশবিক নির্যাতন ও ধ র্ষ নের পর তাকে নৃশংসভাবে হ ত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

উক্তো ঘটনায় সমগ্র ভারত সহ পাশ্ববর্তী দেশগুলোতে খু নিদের বিচারের দাবিতে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। তাছাড়া নিহত মৌমিতার নির্যাতন ও হ ত্যার ভয়াবহ বর্ণনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে পুরো বিশ্বেজুড়ে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা