হবিগঞ্জে সৈয়দ মোঃ শাহজাহানকে ফুলেল সংবর্ধনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

হবিগঞ্জে সৈয়দ মোঃ শাহজাহানকে ফুলেল সংবর্ধনা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৯:২২:০৮ অপরাহ্ন

হবিগঞ্জে সৈয়দ মোঃ শাহজাহানকে  ফুলেল সংবর্ধনা

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরায় এবং হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন মাধবপুর উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধবপুরে নোয়াপাড়ায় আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি মাধবপুর উপজেলা শাখার সদস্য জহিরুল ইসলাম সিয়াম, রায়হান আহমেদ সম্রাট, কুতুবউদ্দিন, আব্দুল্লাহ, মোক্তাদির এমদাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সৈয়দ মোঃ শাহজাহান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রবাসীরা তাঁকে কাছে পেয়ে নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন।সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ১৯৮০ সাল থেকে মাধবপুরবাসীর জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে আসছেন তিনি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের সহযোগিতায় মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: