জৈন্তাপুরে বীরমুক্তিযোদ্ধা হরমুজ আলির রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

জৈন্তাপুরে বীরমুক্তিযোদ্ধা হরমুজ আলির রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ০৩:৪৪:৫৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বীরমুক্তিযোদ্ধা হরমুজ আলির রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং লক্ষিপুর গ্রামের সাবেক সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজি হরমুজ আলির পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় জানাযা পরবর্তী দাফন সম্পন্ন করা হয়েছে। 

গতকাল ১৭ আগষ্ট ( শনিবার) রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৮ আগষ্ট রবিবার বাদ যোহর রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। 

জানাযার পূর্বে মরহুমের স্মৃতি চারণ করে উপস্থিত মুসল্লীগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী দলের সহ সভাপতি আব্দুল আহাদ, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মিরন মেম্বার,জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদ উদ্দিন সাদ্দাম সহ মরহুমের পরিবারের সদস্যরা।

এর আগে জৈন্তাপুর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জাতীর এই শ্রেষ্ঠ সন্তানকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফারজানা আক্তার লাবনী। পরে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বেে একটি চৌকস দল বীরমুক্তিযোদ্ধা হাজী হরমুজ আলিকে রাষ্ট্রিয় সালাম প্রদর্শন করেন।

জানাযা পরবর্তী সময়ে সাবেক সেনা সদস্য হওয়ায় বীরমুক্তিযোদ্ধা হরমুজ আলির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেন্ট্রি রেজিমেন্টের ( ২৭ বির ইউনিট) একটি চৌকস দল। এ সময় মরহুমের স্মরণে বিওগল বাজানোর  পাশাপাশি গানস্যালুট প্রদর্শন করা হয়। পরে ২ নং লক্ষিপুর গ্রামের সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন জাতীর এই শ্রেষ্ঠ সন্তান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা