গোয়াইনঘাটে অধ্যক্ষের প দ ত্যা গ দাবিতে শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও আল্টিমেটাম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে অধ্যক্ষের প দ ত্যা গ দাবিতে শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও আল্টিমেটাম

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ০৫:৩৩:০৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অধ্যক্ষের প দ ত্যা গ দাবিতে শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও আল্টিমেটাম

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ কলেজের অধ্যক্ষ ফজলুল হকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে।

রোববার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে দিনব্যাপী কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে গোয়াইনঘাট-বঙ্গবীর সড়ক ব্যারিকেড দিলে দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রী সাধারণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গোয়াইনঘাট উপজেলা সদরে অবস্থানরত সেনা সদস্যবৃন্দ কলেজে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের অনুরোধ জানান। এরপর সাধারণ শিক্ষার্থীদের সাথে কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, স্টাফ কাউন্সিল সেক্রেটারি মো. ফারুক আহমদসহ সকল শিক্ষকবৃন্দের ৩ঘন্টা ব্যাপী আলোচনা হয়। এতে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে তারাও অধ্যক্ষ মোঃ ফজলুল হকের পদত্যাগের ব্যাপারে পূর্ণ সমর্থন জানান। দীর্ঘ আলোচনায় শিক্ষকবৃন্দ অধ্যক্ষের নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন। এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে অধ্যক্ষ ফজলুল হক নিজ থেকে পদত্যাগ না করলে কঠোর হুশিয়ারী দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীর কলেজের অফিস কক্ষসহ বিভিন্ন ক্লাসরুম তালাবদ্ধ করে রাখেন।

এ ব্যপারে গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জানান, গত নভেম্বর মাসে আমি স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছি। সরকারিভাবে সকল প্রক্রিয়া সম্পাদন হলে এমনিতেই চলে যাবো। এছাড়াও গোয়াইনঘাট সরকারি কলেজের কোন অনিয়মের দূর্নীতির সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি আওয়ামী লীগ করার কারণে আজ ছাত্ররা আমার পদত্যাগের জন্য মাঠে নেমেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা