‘আয়নাঘরে বন্দী’ ইলিয়াস আলীকে ফেরত চায় সিলেট জেলা বিএনপি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

‘আয়নাঘরে বন্দী’ ইলিয়াস আলীকে ফেরত চায় সিলেট জেলা বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ০৬:৫৯:১৮ পূর্বাহ্ন

‘আয়নাঘরে বন্দী’ ইলিয়াস আলীকে ফেরত চায় সিলেট জেলা বিএনপি

ছবি: সংগৃহীত


বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ‘আয়নাঘরে বন্দী’ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি। রোববার (১৮ আগষ্ট) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন এম ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তাঁকে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের লোকজন ‘গুম’ করে রেখেছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এ সময় বক্তারা সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ‘গুম’ হয়েছেন বলে অভিযোগ করে তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সহসম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, মঈনুল হক চৌধুরী, হাসান পাটওয়ারী রিপন, নজিবুর রহমান, তাজরুল ইসলাম, কোহিনুর আহমদ, আবুল কাশেম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শত শত প্রাণের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে। কিন্তু সিলেটবাসীর মনে বিজয়ের আনন্দ নেই। কারণ, শেখ হাসিনার হাতে ‘গুম’ হওয়া সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ (দিনার) ও জুনেদ আহমদ, আনসার আলী এখনো ফিরে আসেননি। ইলিয়াস আলীর বৃদ্ধ মা, স্ত্রী-সন্তানসহ সিলেটবাসী এখন প্রিয় নেতার ফেরার অপেক্ষায় আছেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা