ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি মৌসুমে ১৭ হাজার ৮৩৩ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে চলেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান চাষে ব্যস্ত কৃষকেরা।আমন ধান রোপনের মৌসুমে চলছে সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁরা এখন ব্যস্ত আমন ধানের চারা রোপণ করতে। বীজতলা থেকে হালিচারা সংগ্রহ করে জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।মাঠে মাঠে চলতি মৌসুমের আমন রোপনের ধূম পড়েছে। কৃষকরা মনের আনন্দে কৃষির বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিস আরো জানায়, আবাদকৃত জাতের ধান হচ্ছে দীর্ঘমেয়াদী উফসী জাতের বি-আর১১, ব্রি-ধান ৩২,৪৯,৫১ ও ৫২। স্বল্পমেয়াদী ৭৫,৮৭,৯৪,৯৫ ও বিনা ৭,১৭,২৩,১১। নতুন করে কোন বন্যা না হলে সঠিক সময়ে কৃষক তার ফসল ঘরে তুলতে পারবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কৃষকের খরচ বেশি হলেও ধানের দামও বেশি পাবেন কৃষকরা।
আবহাওয়া অনুকুলে থাকায় এবার আমনের বীজতলাও অনেক ভালো হয়েছে। অপরদিকে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার পাওয়ায় কৃষকরা তা সঠিক ব্যবহার করেছেন। ফলে কৃষকরা আমনের চারা সংকটে পড়বেন না বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছে।বন্যার পানি শুকিয়ে বৃষ্টির পানিতে জমি ভেজার পরেই আমন ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন এ উপজেলার কৃষকরা।
বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, কয়েক দিনের হালকা বৃষ্টির পানি পেয়ে জমিতে পানি জমা করা হয়েছে। নতুন করে বন্যার পানি না আসায় কৃষক ব্যস্ত হয়ে উঠেন জমি তৈরিতে। ডিএপি, পটাশ ও ইউরিয়া সার ছিটিয়ে জমি তৈরি করছেন তারা। আমন ধানের বীজতলা থেকে কৃষকরা চারা তুলছেন এবং তা জমিতে রোপন করছেন।
গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নে অন্য ফসল উৎপাদনের পাশাপাশি ধান চাষের জন্য কৃষকরা চাষাবাদ করে থাকেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও মাঠ পর্যায়ে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় উপজেলায় ১৭ হাজার ৮৩৩ হেক্টর জমিতে ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা অর্জনে মৌসুম শুরুর অনেক আগে থেকে কৃষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও আবাদযোগ্য জমি নির্বাচনে কাজ শুরু করেন তারা। এ পর্যন্ত প্রায় আট হাজার হেক্টর জমি আবাদ হয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় চারা উত্তোলন ও রোপনে কোনো অসুবিধা হচ্ছে না কৃষকদের।
জৈন্তাবার্তা / জারা




